নর্দার্ন ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানল, ১০ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা
দি নিউজ লায়নঃ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার গ্রিনভিলের ১৮০টি বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে। নয়নাভিরাম বনজ এলাকা সিয়েরা নেভাদার বাসিন্দাদের ১০ হাজারের বেশি বাড়িঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে। আকারে নিউইয়র্ক নগরীর চেয়েও বড় এলাকার বাসিন্দারা রোববার ছুটির দিনে বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার অ্যান্ড ফরেস্ট্রি প্রটেকশন ডিপার্টমেন্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবারের দাবানল। আগুন গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রিনভিল শহরে ভয়াবহ তাণ্ডব চালায়। আগুনের ব্যাপ্তি গ্রিনভিলের আড়াইশ বর্গকিলোমিটারের বেশি জায়গাজুড়ে নেয়। এতে ২৬৮টি বাড়ি পুড়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত আট জন নিখোঁজ রয়েছে।
অন্যদিকে, ঘন ধোঁয়ার কারণে শনিবার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার প্লেসার কাউন্টি এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

Post a Comment